1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া 
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

 

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার।তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন

২৯ নভেম্বর ২০২৩ রোজ বুধবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মো.ফখরুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পক্ষে মোঃ শফিকুল ইসলাম।

জানা গেছে এর আগে ২০০৪ সাল থেকে টানা দুই মেয়াদ নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এটি এম মনিরুজ্জামান সরকার।এরপর ২০১১ সালে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল চৌধুরীকে পরাজিত করে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করে তার প্রতিদ্বন্দ্বী তৎকালীন উপজেলা বিএনপির সা.সম্পাদক ও বর্তমান সভাপতি এম এ হান্নান কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে এলে ব্রাহ্মণবাড়িয়া-১,নাসিরনগর আসনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এটিএম মনিরুজ্জামান সরকার । তবে নৌকার মনোনয়ন পাননি তিনি।তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্বান্ত নেন মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি