1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের ভৈরবের ১০কেজি গাঁজাসহ ০৩(তিন) মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের র্্যাব সদস্যরা ০১টি প্রাইভেটকার জব্দ। - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবের ১০কেজি গাঁজাসহ ০৩(তিন) মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের র্্যাব সদস্যরা ০১টি প্রাইভেটকার জব্দ।

আব্দুর রউফ ভূঁইয়া: জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ Time View

 

 

আব্দুর রউফ ভূঁইয়া: জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।

র্্যাব জানায় গোপন

সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ২৭ নভেম্বর রাত অনুমান ০৩.৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আমান (৫০) (ড্রাইভার), পিতা-মোঃ রৌশন আলী, সাং-দেউস, ২। মোঃ আবু তাহের(৪৫), পিতা-মৃত আঃ মালেক, সাং-কল্পবাস, ৩। মোছাঃ জাহানারা (৫০), স্বামী-মৃত মানিক মিয়া, সাং-দেউস, সর্বথানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লাদের কে আটক করেছে। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের দখলে থাকা ০১টি প্রাইভেটকার তল্লাশী করে (ক) ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা (খ) ০৩টি মোবাইল ফোন, (গ) 0১টি প্রাইভেটকার, (ঘ) নগদ ৩৫,০০০/- টাকা উদ্ধার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। র্্যাব আরও জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের কে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি