1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুনামগঞ্জ-১আসনে নৌকা নিয়ে বাজিমাত করলেন,রঞ্জিত - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১আসনে নৌকা নিয়ে বাজিমাত করলেন,রঞ্জিত

আহম্মদ কবির,তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ Time View

 

আহম্মদ কবির,তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃসুনামগঞ্জ-১তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশ ও মধ্যনগর নির্বাচনী এলাকায় নৌকা নিয়ে বাজিমাত করেছেন এডভোকেট রঞ্জিত সরকার।তিনি দীর্ঘদিন ওই এলাকায় মনোনয়ন বঞ্চিত ছিলেন।সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।নির্বাচনী এলাকার তৃণমূল পর্যায়ে তার মনোনয়ন কে চমক হিসাবে অভিহিত করা হয়েছে।তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য।বাদ পড়েন ওই আসনের বর্তমান এমপি ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।জানাযায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১আসনে দলীয় মনোনয়ন পেতে মোট ১৩জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন।ওই আসনে দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় ছিলেন বর্তমান এমপি ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার,সাবেক যুগ্ন সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ। আওয়ামী লীগ ও স্থানীয় সুত্রে জানাযায় আগামী ৭ই,জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন নিয়ে লবিং করেন ১৩প্রার্থী তারা হলেন,বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার,সাবেক যুগ্ন সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু,সুনামগঞ্জ জেলা শ্রমি লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান সেলিম,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা,আওয়ামীলীগ নেতা মাহবুব খান,রফিকুল ইসলাম তালুকদার ও নুরুল হাসান।

জানাযায় দলীয় মনোনয়ন বঞ্চিত ১২জনের মধ্যে বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। এছাড়াও সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ এর নাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুনা যাচ্ছে।তবে বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী ৩০,তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিবেন বলে দলীয় নেতাকর্মীদের সামনে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ ঘোষণা দেন তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি