1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে মনোনয়ন পেলেন মাহবুবুল হক শাকিলের স্ত্রী - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

গৌরীপুরে মনোনয়ন পেলেন মাহবুবুল হক শাকিলের স্ত্রী

আব্দুর রউফ দুদু, গৌরীপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৮৪ Time View

 

আব্দুর রউফ দুদু, গৌরীপুর প্রতিনিধি:

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী অ্যাডভোকেট নিলুফার আনজুম।

 

 

রবিবার (২৬) নভেম্বর বিকেলে দলের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

জানা যায়, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় মাহবুবুল হক শাকিলকে। দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হোটেলে ইন্তেকাল করেন। পরে প্রকাশ্যে রাজনীতিতে আসেন তার স্ত্রী নিলুফার আনজুম। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম ।

 

নিলুফার আনজুম জানান, ‘আমার স্বামী মাহবুবুল হক শাকিলের কথা মনে রেখে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের লোকজনকে নিয়ে সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি