1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিরাজগঞ্জে ৬ টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন  পেলেন যারা  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৬ টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন  পেলেন যারা 

আশিকুল ইসলাম বেলকুচি ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৫৬ Time View

 

আশিকুল ইসলাম বেলকুচি ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি :

সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় ৬ টি সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন অনেকে সংগ্রহ করে জমা দিলেও  শেষ পর্যন্ত  মনোনয়ন পেলেন – যে ৬ জন।

 

রবিবার (২৬ নভেম্বর)  বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

নৌকা প্রতিকে  মনোনয়ন প্রাপ্তরা হলেন –

– সিরাজগঞ্জ-১ ( কাজিপুর)  আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা একাংশ) আসনে ডাঃ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) আসনে গাজী মোঃ শফিকুল ইসলাম,  সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী -এনায়েতপুর একাংশ ) আসনে আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) মোঃ চয়ন ইসলাম।

 

এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায়  মিষ্টি খাওয়া এবং  আনন্দ -উল্লাস করেছে প্রার্থীর কর্মী- সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি