1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে  কলমাকান্দায় মোশতাক আহমেদ রুহীর পক্ষ থেকে বিএনপি-জামাতের হরতাল ও অবরোধ বিরোধী মিছিল  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে  কলমাকান্দায় মোশতাক আহমেদ রুহীর পক্ষ থেকে বিএনপি-জামাতের হরতাল ও অবরোধ বিরোধী মিছিল 

কামরুল হাসান নেত্রকোণা প্রতিনিধি, 
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৪০ Time View

 

  • কামরুল হাসান নেত্রকোণা প্রতিনিধি,

কলমাকান্দা উপেজলায় নবম জাতীয় সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর আয়োজনে বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল ও অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল-সমাবেশ হয়েছে। মিছিলটি কলমাকান্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়।

এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন-

কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কলমাকন্দা উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক বিজন তালুকদার ও কলমাকান্দা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান চয়ন এবং উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন।

সমাবেশে নেতৃবৃন্দরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে বলেন, “বিএনপি’র জনগণের ভোটের উপর আস্থা নেই, তাই নির্বাচনে যেতে ভয় পায়। অথচ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন হল ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম।। তারা হরতাল, অবরোধ, নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু আওয়ামীলীগ কর্মীরা এখন মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও নির্বাচনমূখী। ইনশাআল্লাহ, আমরা বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পুনরায় আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি