
সোহাগ গাজী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে (১৫ নভেম্বর) বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে নান্দাইলে এমপি তুহিন’র নেতৃত্বে আনন্দ মিছিলে
“৭ জানুয়ারী সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন”
“শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন”
“তুহিন ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন” শ্লোগানে মুখরিত ছিল নান্দাইল পৌরশহর।
মিছিলটি নান্দাইল নতুন বাজার সংলগ্ন ডাকবাংলোর বিপরীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, ৫ নং গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নয়ন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল সহ ইউপি চেয়ারম্যানগণ, নান্দাইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান জনি, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ভদ্র, হারুন অর রশিদ মিন্টু, দেলোয়ার হোসেন বাবুল, মাহমুদুর রহমান মান্না মামুন, দেলোয়ার হোসেন, নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, নান্দাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভূইয়া রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, নান্দাইল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আহমেদ রুপক খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম মানিক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন সহ কাউন্সিলরগণ, নান্দাইল পৌর যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক পিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জিল হাসান, নান্দাইল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাইদুর রহমান মন্টু, উপজেলা তাঁতী লীগের আহবায়ক খাদেমুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ নান্দাইল উপজেলা শাখার আহবায়ক এ. কে. এম. গোলাম মোস্তফা সরকার, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বিএনপি-জামায়াত দলগুলোর ডাকা অবৈধ হরতাল-অবরোধ সহ সকল ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিরোধে নান্দাইল চৌরাস্তা, কানুরামপুর সহ নান্দাইলের রেললাইন ও মহাসড়ক পর্যায়ক্রমিকভাবে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে নির্দেশ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য এমপি তুহিন।
© All rights reserved © 2023
Leave a Reply