1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় গ্রেফতার- ৪ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় গ্রেফতার- ৪

তৃপ্তি রঞ্জন সেন
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৮৬৪ Time View
Arnhem, 23 februari 2021 Opleiding nieuw LBO peloton KMar

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । গত ২৯ অক্টোবর রবিবার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা মামলায় গ্রেফতার দেখিযে তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, জামাত বিএনপি ডাকা হরতাল সফল করার লক্ষে গত ২৯ অক্টোবর রবিবার রাতে উপজেলার আলমতলা নামক স্থানে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশের গাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা হয়। উক্ত মামলার গদাইপুর ইউনিয়নের শেখ হাফিজুর রহমান (৪৪), ওয়াজেদ আলী গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের মোঃ আব্দুল হামিদ গাজী (৫০), গড়ুইখালী ইউনিয়নের কামরুল ইসলাম (৫২)কে গ্রেফতার করে। এ নিয়ে উক্ত মামলায় পুলিশ এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি