1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিয়ামতপুরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

নিয়ামতপুরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা 

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭৮৩ Time View

 

 

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে গলায় রশিদ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত- আবুল হাসনাত (২৮), উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। বর্তমানে নিয়ামতপুর উপজেলা সদরের বাবু বাজারে বসবাস করেন। থানা ও পরিবার সূত্রে জানায়, ৩ নভেম্বর শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে বাড়ীর অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে দেখে যে, বৈদ্যুতিক পাখার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। সাথে সাথে থানায় সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত- আবুল হাসনাত বেশ কিছুদিন যাবত মানসিকভাবে টেনশনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি