
‘
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা বলার পাশাপাশি কেন সেই ঐক্য বিনষ্ট হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ৩১ দফা, বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি, জুলাই সনদ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়েও সরকারকে আত্মসমালোচনা করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে ফুয়াদ বলেন, যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ঐক্য নষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে এবং ইতিহাসের মানদণ্ডে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তাঁদের দল সহযোগিতা করতে প্রস্তুত।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply