1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভৈরবে বিসিক শিল্পনগরীর সামনে ডাকাতি, গুরুতর আহত মিজান; লুট লক্ষাধিক টাকা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ভৈরবে বিসিক শিল্পনগরীর সামনে ডাকাতি, গুরুতর আহত মিজান; লুট লক্ষাধিক টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মোঃ রোমান আহমেদ সানী

কিশোরগঞ্জের ভৈরবে বিসিক শিল্পনগরীর সামনে ডাকাতের কবলে পড়ে মোজাহিদ আল মিজান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গতরাত ১১টার দিকে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের বিসিক শিল্পনগরীর সামনে এ ঘটনা ঘটে। মিজান ভৈরবে কর্মস্থল থেকে নিজ গ্রাম মানিকদীতে যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিসিক শিল্পনগরীর সামনের এই সড়কে অতীতেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। কিছুদিন বন্ধ থাকার পর আবারও ডাকাতির ঘটনা শুরু হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ মানুষের দাবি, বিসিক শিল্পনগরীর সামনে সন্ধ্যা থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশের একটি টহল দল নিয়মিত মোতায়েন করা হোক। তাঁদের মতে, নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি