1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের হাসানগঞ্জ রেলস্টেশন মসজিদসংলগ্ন এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে সুন্দরগঞ্জ থানার এসআই মো. জুলিয়াস রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব হিন্দুপাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’ সংগঠনের সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার রেজাউল করিম যৌথবাহিনীর অভিযানে নিহত মাদক কারবারি আব্দুস সালাম ওরফে সালাম ঠসার ভাগিনা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সালামের মৃত্যুর পর তার মাদক সরবরাহ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রেজাউলের হাতে চলে আসে বলে দাবি তাদের।
স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রেজাউল নিজের বাড়ি ও আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও হুইস্কিসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। তার সহযোগীদের মাধ্যমে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ পিস ইয়াবা বিক্রি এবং মাদক পরিবহনে স্থানীয় কিশোর-তরুণদের ব্যবহার করার অভিযোগও রয়েছে। আশপাশের কয়েকটি ইউনিয়নে এ চক্রের মাধ্যমে মাদক সরবরাহ করা হতো বলেও দাবি স্থানীয়দের। এ ছাড়া গোপনে ধারণ করা একটি ভিডিওতে তাকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি