
বিশেষ প্রতিনিধি : চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তিনি বাজারের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। বিভিন্ন ভোটারের কাছে গিয়ে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন তিনি।
নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ৩৫৪ জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর (শনিবার) ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাজার এলাকায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।
© All rights reserved © 2026
Leave a Reply