
আব্বাস উদ্দিন:
উপজেলা,প্রতিনিধি,সরাইল (ব্রাহ্মণ বাড়িয়া)
আসন্ন ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হলেন মোঃ ওয়াসিম মিয়া।
আসন্ন ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আস্থার প্রতীক, সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব ব্যক্তিত্ব মোঃ ওয়াসিম মিয়া মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে তিনি এবার নির্বাচনে অংশ নিয়েছেন।
*ওয়াসিম মিয়া ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সদালাপী। এলাকার বিপদে-আপদে, সুখে-দুঃখে সবসময় সে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই নিঃস্বার্থ সাহায্য ও পরোপকারী মনোভাব তাঁকে এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
সে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের আমানত রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত পাওনাদারের কাছে পৌঁছে দিতে সে প্রতিশ্রুতিবদ্ধ।
৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সে কাজ করতে চান। রাস্তাঘাট উন্নয়ন, এবং যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে তাঁর রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা।
এক প্রশ্নের উত্তরে ওয়াসিম মিয়া বলেন সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকতে চান, তাই তাঁকে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দোয়া কামনা করেন।
”আসুন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সৎ ও যোগ্য প্রার্থী মোঃ ওয়াসিম মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করি।”
© All rights reserved © 2026
Leave a Reply