1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামালপুরে ৩০৮ পরিবারের মধ্যে ২০৮টির বিরুদ্ধে মামলা, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জামালপুরে ৩০৮ পরিবারের মধ্যে ২০৮টির বিরুদ্ধে মামলা, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭১ Time View

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার একটি গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নওগাঁর বদলগাছী থানায় কর্মরত।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যকে বিবাদী করে জামালপুরের আদালতে জমি-সংক্রান্ত একটি বাটোয়ারা মামলা করেছেন আনোয়ার হোসেন। এ ছাড়া জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগও করেন তাঁরা।

মানববন্ধনে মমতা বেগম বলেন, ‘আমাদের গ্রামের ২০৮টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি একজন নারী। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারপরও আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

স্থানীয় বাসিন্দা শহীদ অভিযোগ করেন, এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষকে মামলায় জড়ানো হয়েছে। প্রতিবাদ করলে তাঁর বিরুদ্ধেও মামলা দেওয়া হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।

তিতপল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হানি শেখ বলেন, গ্রামের এতসংখ্যক পরিবারকে মামলায় জড়ানোয় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তিনি মামলাটি প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে এসআই আনোয়ার হোসেন বলেন, মানববন্ধনে মূলত লোক ভাড়া করে আনা হয়েছে। তাঁর দাবি, ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে তাঁর জমি দখল করে ভোগদখল করছেন। এ কারণে তিনি আদালতে বাটোয়ারা মামলা করেছেন। এলাকার আরও কয়েকজন তাঁদের সম্পত্তি দখল করে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এলাকাবাসীর অভিযোগ এবং এসআইয়ের বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি