
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) চন্দনাইশ থানাধীন ধোপাছড়ি ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় মৌসুমি (২৮), কমরী (৩২) ও মুক্তা (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা তৃতীয় লিঙ্গের মানুষ।
এ ঘটনায় চন্দনাইশ থানায় ১৬ অক্টোবর একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply