1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ বেলি (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে বকরীপাড়া গ্রামে গ্রেপ্তার নারীর বসতবাড়ির উত্তর দিকের চারচালা টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেখানো ও শনাক্ত মতে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার বেলি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুল ও মেরফুলের মেয়ে এবং নাইমুরের স্ত্রী। জেলা গোয়েন্দা শাখার এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি