1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজমের ভাষ্য, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এর আগেও ১০ অক্টোবর তাঁরা আন্দোলন করেছিলেন। তখন কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় শ্রমিকেরা আবারও আন্দোলনে নামেন। তাঁদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এরপর সকালে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাবও দেওয়া হয়।
তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এসটি বাংলা টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি