1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভালুকার ছাত্রনেতা মাহমুদুল হাসান বাবু - Stbanglatv.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভালুকার ছাত্রনেতা মাহমুদুল হাসান বাবু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নির্দেশনায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

 

মাহমুদুল হাসান বাবু একজন পরীক্ষিত, মেধাবী, সাহসী ও পরিশ্রমী ছাত্রনেতা হিসেবে পরিচিত। কর্মীবান্ধব মনোভাব, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ভালুকার ছাত্রদলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ।

 

ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তাঁর এই নতুন দায়িত্বকে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা।

 

নতুন দায়িত্ব পাওয়ায় মাহমুদুল হাসান বাবুকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর মেধা, শ্রম, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি