1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরাইলে বিএনপি নেতার ফে.স.বু.ক পোস্ট ঘিরে আলোচনা - Stbanglatv.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সরাইলে বিএনপি নেতার ফে.স.বু.ক পোস্ট ঘিরে আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

মোঃআব্বাস উদ্দিন: সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, জামাল হোসেন লস্কর দলের নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে অ.স.ন্তো.ষ প্রকাশ করে ফে.স.বু.কে একটি পোস্ট দিয়েছেন।

 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে দেওয়া ওই পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আপনার দলের ধ্বং.স নিশ্চিত।’

 

পোস্টে জামাল হোসেন লস্কর অ.ভি.যো.গ করেন, দলের দুঃসময়ে আ.ন্দো.ল.ন-সং.গ্রা.মে অংশ নেওয়া ত্যা.গী ও নি.র্যা.তি.ত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

 

ফে.স.বু.ক পোস্টে তিনি লেখেন, ‘আপনি বলেছিলেন, মিছিলের শেষ কর্মীটি মূল্যায়ন পাবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, প্রথম কর্মীটি অ.স্তি.ত্ব.বি.লী.ন। সময় কিন্তু এক রকম যায় না—খারাপ সময় যেকোনো মুহূর্তে!’

 

জামাল হোসেন লস্কর সরাইল উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

নিজের পোস্টের বিষয়ে জামাল হোসেন লস্কর বলেন, বিএনপির দুঃসময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাঁকে একাধিক মা.ম.লা ও হা.ম.লা.র মুখোমুখি হতে হয়েছে। তাঁর দাবি, এ সময় তিনি কা.রা.বরণ, রি.মা.ন্ডে নি.র্যা.ত.ন ও চাকরি হারানোর মতো পরিস্থিতির শি.কা.র হয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও নি.র্যা.ত.নে.র শি.কা.র হয়েছেন বলে অ.ভি.যো.গ করেন তিনি।

 

জামাল হোসেন লস্করের অ.ভি.যো.গ, দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করার পরও একজন আওয়ামী লীগ নেতাকে সারের ডিলার হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি জুলাই বি.প্ল.বে.র আ.ন্দো.ল.ন-সংক্রান্ত একটি মা.ম.লা.র এ.জা.হা.র.ভু.ক্ত আ.সা.মি।

 

তিনি আরও বলেন, তারেক রহমান রাজপথের মিছিলে পেছনের সারিতে থাকা কর্মীকেও মূল্যায়নের আশ্বাস দিয়েছিলেন। তবে বর্তমানে দলের ত্যা.গী ও নি.র্যা.তি.ত কর্মীরা যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না বলে তিনি মনে করেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, সারের ডিলার নিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে জামাল হোসেন লস্করের অ.ভি.যো.গ.গুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি