1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার - Stbanglatv.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধি:

 

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল পাওয়া যায়।

 

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

এসআরবি-১০ আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি