1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নড়াইলে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

 

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোহনা খানম (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহনা নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে গোপীনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরের মধ্যে মোহনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোহনার এমন সিদ্ধান্তের পেছনে কোনো কারণ ছিল কি না, কিংবা অন্য কোনো বিষয় জড়িত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মোহনা খানম নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি