1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডেঙ্গু প্রতিরোধে সকল স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি—এমপি বুলবুল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে সকল স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি—এমপি বুলবুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে সরকারের পক্ষ থেকে সকল স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। নিউমার্কেট, শিল্পকলা মার্কেট, সেন্টু মার্কেটের সকল ব্যবসায়ী ও ক্রেতার হাতে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গু এখন শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকে নিয়ে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংস করতে হবে। তারা বলেন, ডেঙ্গু মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানান তারা।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহা. লতিফুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট মাসুদ রানাসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি