1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত। - Stbanglatv.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

 

মোঃ আশিকুর সরকার (রাব্বি)রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার, সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন এবং নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআতাউর রহমান পাখি প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অতিথিরা গুণী শিক্ষকদের এই সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি