1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা - Stbanglatv.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি :

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমির মুহাঃ একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মন্ডল, প্রভাষক কৃষ্ণা সরকার, প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, প্রধান শিক্ষক ও স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, মাদ্রাসা সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম, এ গাফফার মোল্লা, এম মাহফুজার রহমান ও মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, একটি উন্নত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি