1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮ - Stbanglatv.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত দস্যুতা মামলার তিন আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে রোববার (৪ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—হাবিব উল্লাহ হাবিব (২১), মুসফিক ইসলাম মাহির (২২) ও মোহাম্মদ সোহেল (২০)। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দায়ের করা দস্যুতা মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন—মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. আবু তালেব (৩২), মো. অনিক (২৩), মো. সোহেল এবং ইরফান উদ্দীন ইমন।

পুলিশ জানায়, মোবাইল কোর্টের পৃথক মামলায় রিয়াজ উদ্দিন ও আবু তালেবকে ২৫০ টাকা অর্থদণ্ডসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক, সোহেল ও ইরফান উদ্দীন ইমনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি