1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।  শিক্ষকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান।  - Stbanglatv.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

লামায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।  শিক্ষকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান। 

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

‘শিক্ষকের পাশে থাকুন, পেশা সুরক্ষায়, মর্যাদা বৃদ্ধিতে এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর’, এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও পরে উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, লামা ইসলামিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবু তৈয়ব, লামা সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, লামা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ হোসেন, লামারমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর , টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাবু , লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএলবি, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের দক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল।

বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি জাতি গঠনের অন্যতম প্রধান দায়িত্ব। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। ফলে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তাঁরা আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবেন। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি