1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ - Stbanglatv.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, চকপাড়া বিওপি থেকে ৫৯ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট, মোট ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি