1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর দিক, মাদক সেবনের ভয়াবহ পরিণতি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কর্মসূচিতে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি