1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামি, সিআর মামলায় সাজাপ্রাপ্ত একজন এবং মোবাইল কোর্ট মামলায় সাজাপ্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চন্দনাইশ থানার পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহাজারী পৌরসভার বাবুখান বাড়ির শাহেদুল ইসলাম (২০), পূর্ব দোহাজারীর এহছান করিম জোবায়ের (২২), দক্ষিণ হারালার মোহাম্মদ নাছির উদ্দীন এবং হাজীর পাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪)।

পুলিশের তথ্য অনুযায়ী, শাহেদুল ইসলাম ও এহছান করিম জোবায়ের সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। মোহাম্মদ নাছির উদ্দীন এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় এবং ফজল করিম রিয়াদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় সাজাপ্রাপ্ত।

গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি