1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর দায়িত্বের এক বছর পূর্তি - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর দায়িত্বের এক বছর পূর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকীর দায়িত্ব পালনের বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তাকে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শুভেচ্ছাবার্তায় বলা হয়, গত এক বছরে অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকীর সততা, মেধা, দক্ষ নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় কলেজের শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। একজন আদর্শ শিক্ষাগুরু ও দক্ষ অভিভাবক হিসেবে তার ভূমিকা শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রাণিত করছে। এতে আরও বলা হয়, অধ্যক্ষের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে কলেজের বিভিন্ন ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা প্রশংসনীয়। শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের এক বছর পূর্তির এই শুভক্ষণে অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকীর প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি