
মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য পরিষদের সামনে থাকা কয়েকটি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার গাছ কাটার সময় শ্রমিকরা বৈদ্যুতিক করাত ব্যবহার করছিলেন।
তিনি বলেন, গাছ কাটার একপর্যায়ে বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এ সময় করাতের তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply