1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনা মোতায়েন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনা মোতায়েন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা ও বাজেট বরাদ্দ দেবে সরকার। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের কোনো কলঙ্ক সরকার নিতে চায় না। জনগণ যেন তাঁদের পছন্দের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।”

মতবিনিময় সভায় গাইবান্ধার উন্নয়ন, কর্মসংস্থান, নদীভাঙন, চরাঞ্চলের বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী।

সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ড. সৈয়দ মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিএনপি, ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি