1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজারহাটে প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

রাজারহাটে প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

মোঃ আশিকুর সরকার (রাব্বি)রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধনকালে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রাজারহাট উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। সেখানে তিনি বর্তমান প্রশাসনিক বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “গত প্রায় ১৭ বছর ধরে দেশের নানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক স্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের এই অসামঞ্জস্য ও ভঙ্গুর অবস্থা একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়; তবে বর্তমান সরকার সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে একটি দায়িত্বশীল ও গতিশীল প্রশাসন গড়তে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী রাজনীতির ঊর্ধ্বে উঠে আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম থেকে সরকার কোনো সংসদীয় আসন না পেলেও এই অঞ্চলের মানুষকে কোনোভাবেই অবমূল্যায়ন বা অবহেলা করা হবে না। পশ্চাৎপদ এই জেলার বড় একটি জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে উল্লেখ করে তিনি জানান, অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ বাড়লে দারিদ্র্য দূর হবে এবং সরকারের প্রতি জনআস্থা আরও মজবুত হবে। বক্তব্য শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী নবনির্মিত ভবন ও মিলনায়তনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি