1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নজরুল বর্ষ উপলক্ষে লামায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষে লামায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বান্দরবানের লামায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নজরুল বর্ষ উদ্‌যাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক মুহাম্মাদ শামছুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আজীবন সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সারেগামাপা একাডেমি, লামার পরিচালক মোঃ ফারুকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নজরুলের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে তাদের ধারণা আরও সুদৃঢ় হবে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে লামার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি