1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামি ও গ্রেপ্তারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়ার মোহাম্মদ লোকমান উদ্দিন (৪৬), দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার রায়হান উদ্দিন রিফাত ওরফে বুন্ডিইয়া (২৪) এবং হাশিমপুর এলাকার জসিম উদ্দিন।

পুলিশ জানায়, লোকমান উদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি। রায়হান উদ্দিন রিফাত পেনাল কোডের ৩৮০ ধারার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। অপরদিকে জসিম উদ্দিন এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি