1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নজরুল চেতনায় উদ্বুদ্ধ হোক নতুন প্রজন্ম: তাড়াইল উপজেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নজরুল চেতনায় উদ্বুদ্ধ হোক নতুন প্রজন্ম: তাড়াইল উপজেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাড়াইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা প্রশাসন, তাড়াইল, কিশোরগঞ্জ এর আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) এলাকার মাননীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারমিন সুলতানা, তাড়াইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার তাঁর বক্তব্যে জাতীয় কবির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী তাঁর বক্তব্যে নজরুলের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন। এছাড়া তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম তাঁর বক্তব্যে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মনোজ্ঞ ও সফল সমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি