1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতার মূল্যায়নের প্রত্যাশা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতার মূল্যায়নের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁর রাজনৈতিক ভূমিকা মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিগত প্রায় ১৭ বছর রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খান মাহমুদ আলম দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং এসব মামলায় তাঁকে কারাবরণও করতে হয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি। নাশকতাসহ বিভিন্ন মামলায় তিনি একাধিকবার কারাভোগ করেছেন বলেও তারা জানান ।

 

 

 

সমর্থকদের দাবি, দীর্ঘ সময় রাজনৈতিক মামলায় কারাবরণ ও হয়রানির কারণে তাঁকে পরিবার থেকেও দূরে থাকতে হয়েছে। এমনকি সন্তানদের পড়াশোনা, পোশাকসহ পারিবারিক প্রয়োজন মেটাতেও তাঁকে নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে তারা জানান। এরপরও দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি সরে যাননি বলে দাবি তাঁদের।

 

লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন এবং দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের সঙ্গে ছিলেন, তাঁদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের বিষয়টি দলীয় নেতৃত্ব বিবেচনা করবেন—এমন প্রত্যাশা রয়েছে।

 

স্থানীয় নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি