1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ী থানা পরিদর্শন করলেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ফুলবাড়ী থানা পরিদর্শন করলেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম গতকাল মঙ্গলবার ফুলবাড়ী থানা পরিদর্শন করেছেন।।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন। তিনি থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফুলবাড়ী সার্কেল অফিস ও ফুলবাড়ী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।এ সময় উপস্থিত ছিলেন নব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ হারেজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা, দিনাজপুরসহ থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি