1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

তাড়াইল উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে তাড়াইল উপজেলা প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

অদ্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় “সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬”-এর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক, তাড়াইল শাখা (১৫১৩) এই কর্মসূচি বাস্তবায়ন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং নিজ হাতে একটি বৃক্ষ রোপণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা আখতার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক তাড়াইল শাখার সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ নূর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই ধরনের উদ্যোগ উপজেলা প্রাঙ্গণকে সবুজায়িত করার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষকে গাছ লাগাতে গভীরভাবে উৎসাহিত করবে।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত লোকজনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন মানসম্মত চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পরিশেষে, একটি সতেজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি