1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

 

আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ (চট্টগ্রাম )প্রতিনিধিঃ

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চন্দনাইশ উপজেলা শাখার নতুন ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে উপজেলার দুটি কমিটিকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

 

কমিটিতে উৎপল রক্ষিতকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার ভবশঙ্কর ধরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজু দাশকে সদস্য সচিব করা হয়েছে।

 

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, বাবু দাশ (বাবলু), লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, অলক কুমার দে, অমিতাভ চৌধুরী টিটু, রুপম দেব, তপন চক্রবর্তী, রুপক ঘোষ, অসীম বণিক, দিলীপ ধর, অজিত ব্যানার্জী, লিটন দাশ, ভবতোষ শীল, সমর ভট্টাচার্য, সাগর ধর, সৈকত দাশ ইমন, রুবেল দত্ত ও রিপন দেব।

সভায় জসীম উদ্দীন আহমেদ সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ঐক্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 

এ সময় কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ১২ সদস্যের সাবজেক্ট কমিটির নথি হস্তান্তর করা হয়। প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এবং সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের সিলমোহরযুক্ত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি