1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোদাগাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Stbanglatv.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে গোদাগাড়ী থানাধীন মোহনপুর মাঝাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শাহালাল উদ্দিন (২৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরগা হঠাৎপাড়া এলাকার আলীবুরের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল মোহনপুর মাঝাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কামালের পুকুরের উত্তর পাশে হঠাৎপাড়া থেকে সাঁওতালপাড়াগামী কাঁচা রাস্তার ওপর থেকে শাহালাল উদ্দিনকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি