1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলের দিগদাইড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

তাড়াইলের দিগদাইড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দলটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

গত রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম আরমান, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মঞ্জুরুল হক আকন্দ এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিলওয়ার হোসেন (হাতেম)।

 

এছাড়া জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ুন আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে সম্মেলনটি পরিচালিত হয়।

 

সম্মেলনে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শেষাংশে উপস্থিত দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. দিলোয়ার হোসেন জিহাদীকে সভাপতি, মো. রঈস উদ্দিনকে সেক্রেটারি এবং পল্লি চিকিৎসক মো. আঞ্জু রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি