1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ* - Stbanglatv.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ*

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

*”মোঃ সোবেল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:*

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ ও জাতিকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

নাসিরনগর উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের অধিকার, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এমপি এম এ হান্নান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দীন তুহিন, সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি