
মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামে মো. শিমুল শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট করে গুরুতর আহত করার অভিযোগে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শিমুল শেখ লোহাগড়া থানাধীন কাশিপুর ইউপির ধোপাদহ গ্রামের মো. আক্কাজ শেখের ছেলে।
লিখিত অভিযোগে শিমুল শেখ উল্লেখ করেন, গত ১৪/০৮/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮:০০ টার সময় তিনি ধোপাদহ রেল ব্রীজ এলাকায় ছেলেকে খুঁজতে যান। এসময় বিবাদী হাফিজ খান (২৩), হাসিব খান (২৫) এবং ফারিয়ান (১৩) মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
অভিযোগে আরও বলা হয়, মাটিতে পড়ে গেলে বিবাদীরা তাকে উদ্ধার না করে অশ্লীল ভাষায় গালমন্দ করে। প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে কিল-ঘুশি মারে। একপর্যায়ে ২ ও ৩ নং বিবাদী তার দুই হাত চেপে ধরে এবং ১ নং বিবাদী পকেটে থাকা ইলেকট্রনিক শর্ট দেওয়ার ডিভাইস দিয়ে তার পিঠে ও হাতে ১৫-২০ বার শর্ট দেয়।
শিমুল শেখের চিৎকারে স্বাক্ষী মিরাজুল ইসলাম ও তানভির শেখ এগিয়ে আসলে বিবাদীরা মোটরসাইকেল নিয়ে লোহাগড়ার দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যান যোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগে শিমুল শেখ দাবি করেন, ১ ও ২ নং বিবাদী ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত। তাদের কাছে সবসময় ইলেকট্রনিক শর্ট দেওয়ার ডিভাইস থাকে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ অজিত কুমার রায় বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply