1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে আরও ১ রোগী ভর্তি - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে আরও ১ রোগী ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামের রোগী হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দুইজন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে মোট ১ হাজার ৬৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বের ভর্তি রোগী ছিলেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ভর্তি এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে কোনো রোগীকে অন্যত্র রেফার করা হয়নি। বর্তমানে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো সন্দেহজনক হামের রোগী ভর্তি নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। ফলে জেলার হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ জন।

এদিকে সন্দেহজনক হামের ২১৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনায় হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৭ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নমুনা পরীক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি