1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু - Stbanglatv.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

 মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জার খুল‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

 

 

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ ইসলাম বললেন, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোর ঘরে গিয়ে তারা গোলাম রব্বানীর মরদেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

 

 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি