1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন —

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃছাব্বির হোসেন বাপ্পি,

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার আট কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

 

মীর মনির হোসেন বর্তমানে এসআরবি-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তৎকালীন র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

র‌্যাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন তিনি।

 

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। নতুন দায়িত্বে তিনি রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি