1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩ - Stbanglatv.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জুয়া আইনের মামলায় সাজাপ্রাপ্তসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চন্দনাইশ থানার পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর রাত ১০টা ৫ মিনিট থেকে ২২ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেরাজ নবী (২০), মো. নাজিম (৪০) ও মোহাম্মদ হারুন (২২)। এর মধ্যে মেহেরাজ নবীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে। মো. নাজিমের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর মোহাম্মদ হারুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর মামলায় চার দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি