1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামের রোগী ৬ জন, এ পর্যন্ত ভর্তি ১,৬৬০ - Stbanglatv.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামের রোগী ৬ জন, এ পর্যন্ত ভর্তি ১,৬৬০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বর্তমানে ৬ জন। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি। একই সময়ে কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে অন্যত্র রেফার্ডও করা হয়নি। বর্তমানে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে সন্দেহজনক হামের কোনো রোগী ভর্তি নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালেই ভর্তি রয়েছেন ৬ জন। ফলে বর্তমানে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হামের ২১৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনায় হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে, জেলায় সন্দেহজনক হামে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি